প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে খাবারের মান ও নিরাপত্তা নিয়ে চলমান নানা প্রশ্নের মধ্যে এবার একটি নামী ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তিনি জানিয়েছেন, নতুন একটি কন্টেনার খোলার পর সেখানে অসংখ্য ছোট ছোট কৃমির মতো পোকা দেখতে পান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে বিপাশা ওই পণ্যের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে কন্টেনারের ভেতরের অংশের দৃশ্য দেখানোর পাশাপাশি পণ্যটি হাতে তুলে ধরে তিনি বিষয়টি তুলে ধরেন। তার দাবি, সদ্য খোলা প্যাকেটের মধ্যে প্রচুর ছোট পোকা রয়েছে।
এই ঘটনার পর মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার তুখারাম মুন্ধেকে বিষয়টি তদন্তের জন্য অনুরোধ জানিয়েছেন বিপাশা। তিনি ভোক্তাদের যেন নষ্ট বা ভেজাল পণ্যের শিকার না হতে হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তবে বিপাশার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারিও অনলাইনে অর্ডার করা খাবারে আরশোলা পাওয়ার অভিযোগ করেছিলেন।
এদিকে, ভারতের বিভিন্ন এলাকায় খাদ্যপণ্যের মান যাচাইয়ের জন্য অভিযান চলছে। এসব অভিযানে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকানে বাসি, পচা ও অনিরাপদ খাবার পাওয়ার ঘটনা সামনে এসেছে। এমন পরিস্থিতিতে বিপাশার এই অভিযোগ নতুন করে খাদ্যপণ্যের মান নিয়ে প্রশ্ন তুলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন