প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ বর্তমানে অন্যান্য দেশের সঙ্গে সমান অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক সম্পর্ককে উচ্চতায় নিয়ে যাচ্ছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, "এ সরকার গোলামির সরকার না। বর্তমান সরকারের ওপর দারুণ আগ্রহ আছে বিশ্বের।"
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন দুদেশের প্রধানমন্ত্রী, যা ২ লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে।
তিনি উল্লেখ করেন, "জাপান থেকে ৬ বিলিয়ন ডলার আসার সম্ভাবনা আছে। তা ঋণ বা বিনিয়োগ আকারে আসতে পারে। ৬.৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের বিষয়ে জাপান থেকে অর্থনৈতিক মিশন আসবে দ্রুতই।"
বিগ বি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-টোকিওর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে। অন্য কোনো দেশের প্রসঙ্গে আলোচনা করা হয়নি। বিগ বি প্রসঙ্গে বাংলাদেশ-জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ ছিল না।
হুমায়ুন কবির জানান, জাপান থেকে এলএনজি আনতে যাননি প্রধানমন্ত্রী। তিনি জাপানের এলএনজি টার্মিনাল দেখতে গিয়েছিলেন, কারণ বাংলাদেশও টার্মিনাল করার পরিকল্পনা করছে।
তিনি বলেন, "কোনো ধরনের ঊর্ধ্বতন বা অধস্তন হিসেবে নয়, বাংলাদেশ এখন অন্য দেশের সঙ্গে সমান সমান অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক সম্পর্ক উচ্চতায় নিয়ে যাচ্ছে। এ সরকার গোলামির সরকার না। গত ১৫ বছর গোলামি করে বেড়িয়েছে বিগত সরকার। বর্তমান সরকারের ওপর দারুণ আগ্রহ বিশ্বের।"
জামায়াতে ইসলামীর আমিরের মাতারবাড়ি নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বলেন, জামায়াতের আমির বাংলাদেশ-জাপান মধ্যকার যৌথ বিবৃতি না পড়েই দেশের সার্বভৌমত্ব নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "আগে যৌথ বিবৃতিটা পড়েন। পড়ে দায়িত্বপূর্ণ মন্তব্য করেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন