প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে আগমনকে কেন্দ্র করে বরগুনার বামনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশ নামে একজনকে পুলিশ আটক করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে এই ঝটিকা মিছিল বের হয়। মিছিল চলাকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
মিছিলের খবর পেয়ে বামনা থানা-পুলিশ অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ধাওয়া করে জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে আটক করে।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খাঁন বলেন, "মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন