প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে শিগগিরই তা জাতীয় সংসদে পাস করা হবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, মাদক সংক্রান্ত মামলা জট দূর করার লক্ষ্যে আলাদা ট্রাইব্যুনালও গঠন করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য প্রদান করেন।
মাদকাসক্তির বিষয়টি সামনে এনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। এজন্য ঢাকাসহ তিনটি বিভাগীয় শহরে মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বেসরকারি পর্যায়ের মাদক নিরাময় কেন্দ্রগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সরকারের তরফ থেকে মাদক নিরাময়ে ৭৩টি প্রতিষ্ঠানকে এবার ১ কোটি ৪০ লাখ টাকা দেওয়া হয়েছে।
এসময়ে তিনি আরো বলেন, আইন সংশোধনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র প্রদান, থানায় আসামী হস্তান্তরের আগে রাখার জন্য হাজতখানা এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন