প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাসি-ঠাট্টা এবং তারকাদের আড্ডা আবারও জমে উঠবে নেটফ্লিক্সে। জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ নতুন মৌসুম নিয়ে ফিরে আসছে।
নতুন মৌসুমের ঘোষণা উপলক্ষে বুধবার অনুষ্ঠানটির টিজার প্রকাশ করা হয়েছে। আগের মৌসুমগুলোর মতো, এবারও কপিলের সঙ্গে দেখা যাবে সুনীল গ্রোভার, কিকু শারদা এবং কৃষ্ণা অভিষেককে। বিচারকের আসনে থাকবেন অর্চনা পুরান সিং এবং নভজ্যোৎ সিং সিধু।
প্রায় দুই মিনিটের টিজারটির মূল ভাবনা ‘হাসি কা ত্যোহার’, অর্থাৎ হাসির উৎসব। দীপাবলি, নবরাত্রি এবং বড়দিনের মতো উৎসবের আবহে সাজানো হয়েছে টিজারটি। সেখানে নতুন মৌসুমকে হাসি-আনন্দে ভরা একটি বড় আয়োজন হিসেবে উপস্থাপন করা হয়েছে। নভজ্যোৎ সিং সিধুর ঘোষণায়ও নতুন মৌসুমের ‘হাসির উৎসব’ শুরুর বার্তা এসেছে।
নেটফ্লিক্সের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে জানানো হয়েছে, ঢোল-নগাড়ার তালে এবার নেটফ্লিক্সে সাজবে ‘হাসি কা ত্যোহার’।
জানা গেছে, নতুন মৌসুম আগামী ২৬ সেপ্টেম্বর রাত ৮টা থেকে দেখা যাবে।
এর আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ মৌসুম শুরু হয়েছিল ২০২৫ সালের ২০ ডিসেম্বর। মার্চ পর্যন্ত চলা ওই মৌসুমে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিউড এবং ক্রিকেট অঙ্গনের একঝাঁক তারকা। তাদের মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, বিশ্বকাপজয়ী ক্রিকেটার হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেস, কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ, শহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি।
২০২৪ সালের ৩০ মার্চ নেটফ্লিক্সে প্রথম মৌসুম দিয়ে যাত্রা শুরু করে অনুষ্ঠানটি। একই বছরের ২১ সেপ্টেম্বর মুক্তি পায় দ্বিতীয় মৌসুম। এরপর ২০২৫ সালের ২১ জুন আসে তৃতীয় মৌসুম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন