প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা রেজাউল করিম মন্ডল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিম মন্ডল ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছেন। তিনি গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, কলেজ ছাত্র সংসদের এজিএস, দুইবার ছাত্রদলের ভিপি প্রার্থী, উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক, জেলা বিএনপির সদস্য, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুগ্ন সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গাইবান্ধা অটো আতব চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রেজাউল করিম মন্ডল বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শিবপুর ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করবেন। পাশাপাশি জুয়া, মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ করবেন। সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন