প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ আনুষ্ঠানিকভাবে এক্রিডেশন লাভ করেছে। এই স্বীকৃতি প্রদান করেছে বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্রিডেশন কাউন্সিল। এর ফলে, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১২৪টি মেডিকেল কলেজের মধ্যে ৮টি প্রতিষ্ঠান এই গৌরবময় স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে চট্টগ্রামের এই কলেজটি অন্তর্ভুক্ত হয়েছে।
এই ঐতিহাসিক অর্জনের ফলে, প্রতিষ্ঠানটির বিশ্বমানের চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা গবেষণা অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ।
এক প্রতিক্রিয়ায়, কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ জানিয়েছেন, "এই সাফল্য আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং শুভানুধ্যায়ীদের অব্যাহত সমর্থনেরই উজ্জ্বল ফসল।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন