প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো পরাশক্তিদের বিরুদ্ধে লড়াই করা পানামা প্রীতি ম্যাচ খেলতে ভারতে এসেছে। ফিফা র্যাঙ্কিংয়ে প্রায় একশ ধাপ পিছিয়ে থাকা ভারতের বিরুদ্ধে তাদের একচ্ছত্র আধিপত্য ও সহজ জয় প্রত্যাশা করছিলেন সমর্থকরা। তবে মাঠে সব হিসাব বদলে দিয়ে ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।
বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিলকে ঘরের মাঠে আতিথ্য দেওয়ার আগে পানামার মতো শক্তিশালী দলকে জিততে না দেওয়া ভারতীয় শিবিরকে নিশ্চিতভাবেই উজ্জীবিত করছে। তবে প্রত্যাশিত জয় না পাওয়ার পেছনে স্বাগতিকদের মাঠের পারফরম্যান্সের চেয়ে বেঙ্গালুরুর ভয়াবহ যানজট ও ক্লান্তিকর ভ্রমণ ব্যবস্থাপনাকে দায়ি করেছেন পানামার প্রধান কোচ থমাস ক্রিস্টিয়ানসেন।
ম্যাচের দিন বেঙ্গালুরুর তীব্র যানজটে আটকে থাকার কারণে পানামা দলকে বাসে বসে কাটাতে হয়েছে প্রায় দুই ঘণ্টা। ম্যাচের আগের এই চরম ভোগান্তি এবং আয়োজকদের গাফিলতি নিয়ে পানামা কোচ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দিয়ে থমাস ক্রিস্টিয়ানসেন বলেন, ‘আমি চাই না এটিকে কোনো অজুহাত বলে মনে করা হোক। কিন্তু যানজটের মধ্যে দুই ঘণ্টা বাসে বসে থেকে স্টেডিয়ামে পৌঁছানো একেবারেই সহজ কাজ নয়। এখানে আসার ভ্রমণ আয়োজন এবং যাতায়াত ব্যবস্থা বেশ জটিল ছিল।’
ভবিষ্যতে এমন সফরের ক্ষেত্রে সতর্ক থাকার আভাস দিয়ে তিনি আরও যোগ করেন, ‘পরবর্তীতে এই ধরনের কোনো চুক্তিতে স্বাক্ষর করার সময় আমাদের আরও বিচক্ষণ হতে হবে। মাঠ ও মাঠের বাইরের এই বিষয়গুলো সামলানোর ক্ষেত্রে আমাদের সতর্কতা প্রয়োজন, কারণ আমাদের খেলোয়াড়রা নিশ্চিতভাবেই এর চেয়ে অনেক উন্নত সেবা পাওয়ার যোগ্য।’
উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত ও ব্রাজিলের মধ্যকার বহুল আলোচিত ম্যাচটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলসাওরা যেন পানামার মতো কোনো ধরনের অপ্রীতিকর ভোগান্তির শিকার না হয়, সে ব্যাপারে আয়োজক কমিটি এখন থেকেই বিশেষ সতর্কতা ও পরিকল্পনা গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন