প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত একটি হাই-প্রোফাইল বোর্ড সভায় ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএএফএ) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। এই ঘোষণা ৮১তম নির্বাহী বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএএফএ-এর সভাপতি প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল। সভাটি ফিফার চলমান সহযোগিতামূলক পদক্ষেপগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। বিশ্ব ফুটবলের উন্নয়ন, বৈশ্বিক পরিধি বৃদ্ধি এবং ফুটবলের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক সংস্থাটির প্রধানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রিন্স আব্দুল আজিজ।
আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের লড়াইয়ে ২২টি আরব দেশের এই ফুটবল সংস্থাটি একযোগে তাদের সমর্থন নিশ্চিত করেছে। কর্মকর্তারা তার এক দশকের মেয়াদের প্রশংসা করে খেলাটির বিশ্বব্যাপী পরিধি বিস্তার, আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়কে একত্রিত করা এবং বিশ্বজুড়ে খেলোয়াড় ও সমর্থকদের স্বার্থ রক্ষায় তার সাফল্যের কথা উল্লেখ করেছেন।
যদিও শীর্ষ সম্মেলনে বৈশ্বিক ঐক্যের ওপর আলোকপাত করা হয়েছে, আঞ্চলিক অগ্রগতিই ছিল প্রধান লক্ষ্য। সংস্থাটির বর্তমান কার্যক্রম ও প্রশাসনিক অবস্থা বিস্তারিতভাবে তুলে ধরে একটি বিশদ প্রতিবেদন উপস্থাপন করেন ইউএএফএ-র মহাসচিব ড. রাজা আল্লাহ আল সুলামি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন