প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
"ঘর থেকেই শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থপনা বিভাগের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। র্যালি ও আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ পারভেজ আহমেদের নেতৃত্বে দুর্যোগ ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রিপন আহমেদ ও নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমান প্রমুখ।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন