প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হ্যারি কেইন, ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেননি। তিনি বরং নিজের পারফরম্যান্সের মাধ্যমে জবাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
গত মৌসুমে কেইন ছিলেন অসাধারণ ছন্দে। ইংল্যান্ড অধিনায়ক সব প্রতিযোগিতায় ৭৩ গোল করেছেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের পর এবারের ব্যালন ডি’অরের আলোচনায় তার নামও উঠে এসেছে।
সম্প্রতি ব্যালন ডি’অর প্রসঙ্গে ইয়ামাল মন্তব্য করেন যে, বিশ্বের সেরা খেলোয়াড়ের হাতে এই পুরস্কার উঠা উচিত, শুধুমাত্র ৮০ গোল করার কারণে নয়। তার মতে, সর্বোচ্চ গোলদাতা হওয়া এবং বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাওয়া এক বিষয় নয়।
ইয়ামালের মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে কেইন বলেন, "আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে চাই না। মাঠে নিজের খেলার মাধ্যমে কথা বলি। সবাই আলাদা। লামিনে ইয়ামাল দারুণ একটি মৌসুম কাটিয়েছে, মাইকেল ওলিসেও তাই। ব্যালন ডি’অর আমার নিয়ন্ত্রণে নেই।"
কেইন ইয়ামালের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত নন। তবে তিনি বার্সেলোনার তরুণ ফরোয়ার্ডের প্রশংসা করেছেন। কেইনের ভাষায়, "সে অসাধারণ খেলোয়াড়। অনেকেই দারুণ মৌসুম কাটিয়েছে। এমবাপে, মাইকেল ওলিসে, রদ্রিও আছে এবার অনেকেই পুরস্কারটির দাবিদার।"
কেইন জানিয়েছেন, যদি তিনি ব্যালন ডি’অর জিতেন, তবে সেটি তার জন্য একটি বড় গর্বের বিষয় হবে। তবে তিনি পুরস্কার নিয়ে প্রকাশ্যে কে কতটা কথা বলছেন, সেটিকে গুরুত্ব দিতে চান না। ইংলিশ তারকা মনে করেন, ভোটাররা খেলোয়াড়দের পারফরম্যান্স, পরিসংখ্যান ও অর্জন বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন।
কেইন বলেন, "অন্যরা যখন আমার সম্পর্কে ভালো কথা বলে, তখন আমি বেশি গর্ব অনুভব করি। সতীর্থ, সাবেক খেলোয়াড় কিংবা অন্য কেউ আমার অর্জনের প্রশংসা করলে তা আমার কাছে বেশি অর্থবহ। নিজের সম্পর্কে নিজে বেশি কথা বলার চেয়ে সেটাই ভালো লাগে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন