প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীর কাশিপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ সময় একটি পটকা বিস্ফোরিত হয়। বুধবার বিকেলে নগরীর কাশিপুরের বিভাগীয় কমিশনার কার্যালয়ের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ, এসআরবি ও ডিবি পুলিশের সদস্যরা খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০/২৫ জনের একটি গ্রুপ কাশিপুর মার্কাস মসজিদ এলাকা থেকে আওয়ামী লীগের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে। তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংলগ্ন এলাকায় পৌঁছায়। এ সময় ২/৩টি মোটরসাইকেলে এসে কয়েক যুবক একটি পটকা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মিছিলকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভাগীয় কমিশনার অফিসের পশ্চিম পাশের সড়ক দিয়ে দ্রুত চলে যায়।
বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে একটি পটকা বিস্ফোরণ ঘটানো হয়েছে"। তিনি বলেন, "খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন