প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত দুই মাস ধরে ৫টি ধাপে ভোলার নির্বাচনী এলাকায় এই চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। জেলার সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ২২ হাজার মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অর্থের অভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে না পারা দরিদ্র ও অসহায় মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের বিভিন্ন ধাপে সকাল ১০টা থেকে ভোলা পৌর এলাকার শান্ত নীড় ও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে বিভিন্ন বয়সী শিশু, নারী ও পুরুষরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। ২২ হাজারেরও বেশি নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, এখানে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পাওয়া যাচ্ছে। তারা অর্থ ব্যয় না করে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
রোগী ও তাদের স্বজনেরা তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের মতে, দরিদ্র মানুষের জন্য এ ধরনের উদ্যোগ চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, অর্থাভাবে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন না, তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। পাঁচটি ধাপে সদর উপজেলার ১৩টি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন প্রায় ২২ হাজার মানুষ।
আয়োজক কমিটির সদস্য ও বিজেপি ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন ইনকিলাবকে জানান, অর্থাভাবে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা নিতে পারেন না, তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
তিনি জানান, পাঁচটি ধাপে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ এবং ওষুধ পেয়ে এ পর্যন্ত উপকৃত হয়েছেন প্রায় ২২ হাজার মানুষ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের দেওয়া এই মানবিক চিকিৎসা সেবা চলমান থাকবে বলেও জানান, জেলা বিজেপির এ শীর্ষ প্রবীণ নেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন