প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দুর্গাপুর পৌর শহরের পুরোনো সিনেমা হলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিতি এবং অস্ত্র বহনে ব্যবহৃত একটি ব্যাগের সঙ্গে অপূর্বর সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডে তাঁর সুনির্দিষ্ট ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় সাংবাদিক আলিফের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। মামলাটির তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন মহল।
উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন