প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের ফুটবলের জন্য নতুন সম্ভাবনার নাম ফারহান আলী ওয়াহিদ। জাতীয় দলের জার্সিতে এখনও অভিষেক হয়নি, তবে ইংলিশ ক্লাব ফুলহ্যামের মূল দলে প্রথমবারের মতো মাঠে নেমে নতুন এক মাইলফলক আয়োজন করেছেন এই তরুণ উইঙ্গার। তিনি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলেন।
ফারহান, যিনি ১৯ বছর বয়সী, ম্যাচের ৪৬তম মিনিটে মাঠে নামেন। যদিও তিনি গোল বা অ্যাসিস্ট করতে পারলেন না, তবুও ফুলহ্যামের মূল দলের হয়ে অভিষেকটাই ছিল দিনের সবচেয়ে বড় অর্জন। যদিও রুদ্ধদ্বার ম্যাচে ফুলহ্যাম ২-০ গোলে হেরে গেছে, তবে ক্লাবের অফিসিয়াল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ফারহানের একটি বাঁকানো শট বিপক্ষ গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলেছিল।
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণকারী ফারহানের বাবা-মা দুজনেই বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাদের শিকড় সিলেটে। ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমিতে হলেও, ২০১৯ সালে তিনি ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন। এরপর ধাপে ধাপে বয়সভিত্তিক দলগুলো পার হয়ে তিনি ক্লাবটির অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ফারহান ২০২২ সালে এফএ ইয়ুথ কাপে অনূর্ধ্ব-১৮ দলে অভিষেক, ২০২৩ সালে স্কলারশিপ চুক্তি এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-২১ দলে সুযোগ পেয়ে প্রতিটি ধাপেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। বাঁ প্রান্তে তার গতি, ড্রিবলিং এবং এক-অন-এক অবস্থানে প্রতিপক্ষকে হারানোর দক্ষতা তাকে আলাদাভাবে নজর কাড়তে সক্ষম করেছে।
তার ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবে ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে দুর্দান্ত খেলার সুবাদে নভেম্বরে মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাতেও স্থান পান।
এদিকে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনাও জোরালো হচ্ছে। চলতি বছরের মে মাসে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়ে ছিলেন যে, ফারহানকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তার বাংলাদেশি পাসপোর্টের কাজ চলছে এবং সেপ্টেম্বরে আন্তর্জাতিক উইন্ডোতে তাকে দলে পাওয়ার লক্ষ্য রয়েছে ফেডারেশনের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন