প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:৪৭ এম || প্রকাশের তারিখঃ ২১শে সেপ্টেম্বর, ২০২৬ইং; ০২:২৮ পি.এম
জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, নোয়াখালী কলেজ ছাত্রদল সেক্রেটারিকে শোকজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের জেরে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলকে শোকজ করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
২০ সেপ্টেম্বর (রবিবার), ফের জ্বালানির মূল্যবৃদ্ধির ইস্যুতে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সেক্রেটারি সাফরাতুল ইসলাম নাবিল,বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্ট দেওয়ার পরপরই রাতেই নাবিলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠায় কেন্দ্রীয় ছাত্রদল।
ফেসবুক পোস্টে নাবিল বলেন " ইকবাল মাহমুদ টুকু- ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে, পরে আপনার ব্যাখ্যা কেউ শুনবে না। দুঃখজনক বিষয় "
পোস্টে এমন মন্তব্যের পর বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত মন্তব্যের জন্য কারণ দর্শানো নোটিশ (শো-কজ) দেয়া হয়। এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিততে লিখিত জবাব দিতে বলা হয়।
শো -কজ করার পর তিনি পোস্ট-টি ডিলিট করেন এবং আরেক পোস্টে বলেন" আমি একজন দায়িত্বশীল ব্যাক্তি হিসেবে এমন সংবেদনশীল বিশয়ে ফেসবুকে পোস্ট করা উচিৎ হয়নি। ভবিষ্যতে এ ধরণের সংবেদনশীল ইস্যুতে ফেসবুকে পোস্ট মন্তব্য করার ক্ষেত্রে আমি আরও সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেব। সংগঠনের সিদ্ধান্ত চূড়ান্ত। আমি আমার সংগঠনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আকারে ব্যাখ্যা প্রদান করবো। দোয়া করবেন সবাই আমার জন্য।
তবে শো-কজের ঘটনায় ছাত্রদলের একটি অংশের মধ্যে প্রশ্ন উঠেছে—"দলীয় শৃঙ্খলার মোড়কে কি বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে? "
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"