প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট পিটিআই কর্তৃক আয়োজিত পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) জানুয়ারি-অক্টোবর-২০২৬ সেশনের উপকরণ প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মহানগরের টিপিআই মোড়ের প্রতিষ্ঠান চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পিটিআই সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উপকরণ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি এসময় বলেন, "আপনারা জাতির মেধা ও মনন গড়ার কারিগর। আপনাদের নিষ্ঠার ওপরই নির্ভর করছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। শ্রেণিকক্ষে কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দান নয়। শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শিশু শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিক শক্তিতে বলীয়ান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন