প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে ডাক পৌঁছে দেওয়ার পর ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল শামীম আহমেদ (কং/৮৮১) জিএমপি হেডকোয়ার্টারের বার্তাবাহক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার পুত্র।
জিএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুর পুলিশ কমিশনার কার্যালয় থেকে ডাক নিয়ে ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্দেশ্যে রওনা হন শামীম আহমেদ। ডাক পৌঁছে দেওয়ার পর ফেরার পথে দুপুর ২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জিএমপির টঙ্গী পূর্ব থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল শামীম আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জিএমপি পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন