প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের কালিয়া উপজেলার হাচলা গ্রামে বিএনপি নেতা এনায়েত মোল্যাসহ আপন পাঁচ ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই গ্রামের মোতালেব হোসেন মোল্যা পাঁচ ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচার করছেন বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে ভুক্তভোগীদের আয়োজনে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম বাজারে স্থানীয় বিএনপির অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে কালিয়া উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হাচলা গ্রামের এনায়েত মোল্যা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মোতালেব হোসেন মোল্যা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচার করছেন। এমনকি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের ছত্রছায়ায় এনায়েত মোল্যা চাঁদাবাজিসহ এলাকায় প্রভাব খাটাচ্ছেন বলে অপ্রচার করা হয়েছে। এতে এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছে। তাদের সম্মানহানি হচ্ছে।
বিএনপি নেতা এনায়েত মোল্যা বলেন, এমপির ছত্রছায়ায় চাঁদাবাজি করছি, প্রমাণ দিতে পারলে জনগণ যে শাস্তি দিবেন; তা মাথা পেতে নিবো। অবিলম্বে মোতালেব হোসেন মোল্যার এসব অপপ্রচার বন্ধসহ নিরপেক্ষ তদন্ত দাবি করছি।
এ সময় এনায়েত মোল্যাসহ তার আপন চার ভাই মোতাহের মোল্যা, মোকাদ্দেস মোল্যা, হেমায়েত মোল্যা ও বেলায়েত মোল্যা এবং ৯ নম্বর ওয়ার্ড সদস্য মরফুদ খান, আজাদ হুসাইন, মোহসিন শেখ, মিরাজ খানসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন