প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত নেপালের হিমালয় ও তিব্বত সংলগ্ন অঞ্চলে ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ টন মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা সামগ্রী (এইচএডিআর) পাঠিয়েছে। এই ত্রাণসামগ্রীর মধ্যে প্রয়োজনীয় ওষুধও অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার এক্সে প্রকাশিত একটি পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই তথ্য জানিয়েছেন।
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত নেপালি নাগরিকদের প্রতি সংহতি প্রকাশ করে তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জয়শঙ্কর জানান, "পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নেপাল ও দেশটির জনগণের পাশে রয়েছে ভারত।" সংকটের এই সময়ে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। নেপালের পুলিশ জানাচ্ছে, বন্যা ও ভূমিধসকবলিত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রসুয়ায় একজন, নুয়াকোটে ১১ জন, ধাদিংয়ে ১৮ জন, চিতওয়ানে ৩৩ জন, গোর্খায় ১৯ জন, তানাহুঁতে সাতজন এবং নওয়ালপুরে ১১ জনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।
নেপালি পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটকের সংখ্যা বর্তমানে ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক।
তারা জানাচ্ছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১১৩ জন নেপালি, ৫৪ জন মার্কিন নাগরিক এবং নিখোঁজ ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৩৩ জন।
নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের ১৩৩ জন রয়েছেন।
তথ্যসূত্র : দ্য হিমালয়ান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন