প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৮টি ভারতীয় কম্বলসহ মো. সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজারের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন জামাল স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই (নিরস্ত্র) মুকুল খাঁন, এএসআই (নিরস্ত্র) মো. খাদেমুল ইসলাম ও কনস্টেবল দিপক মুন্ডা অভিযানে অংশ নেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় কম্বল বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে।
অভিযানে তাঁর হেফাজত থেকে ১৮টি কম্বল জব্দ করা হয়। প্রতিটি কম্বলের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা হিসেবে জব্দ করা কম্বলগুলোর মোট মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, অপরাধ দমন ও অবৈধ পণ্য পরিবহন রোধে জেলা গোয়েন্দা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন