প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নকআউট নিশ্চিত করার পর স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের শুরুতেই গোল পেয়েছে ব্রাজিল।
ম্যাচের ছয় মিনিটের মধ্যে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এ কারণে সেলেসাওরা ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।
দুটি ম্যাচ শেষে ব্রাজিল এবং মরক্কোর উভয়ের সংগ্রহ ৪ পয়েন্ট। একই সময়ে, মরক্কো মুখোমুখি হবে গ্রুপের তলানিতে অবস্থান করা হাইতির।
ফলে দুটি দলই যদি জিতে যায়, তাহলে গ্রুপসেরা নির্ধারিত হবে গোল ব্যবধানে। বর্তমানে +৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল, যেখানে মরক্কোর গোল ব্যবধান +১। এর জন্য স্কটল্যান্ডের বিপক্ষে প্রতিটি গোল খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ইতিহাসও ব্রাজিলের পক্ষে। স্কটল্যান্ডের বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৮টি ম্যাচে জয় পেয়েছে সেলেসাওরা এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
স্কটল্যান্ডের বিরুদ্ধে অন্য আরেকটি কার্ড দেখলে নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না কাসেমিরো এবং ডগলাস সান্তোস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন