প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের একটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচজন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, পাংশা উপজেলার বাগমারা গ্রামের সালেক ওরফে সাল্লেক প্রামানিকের ছেলে সাইফুল প্রামানিক (২০), একই গ্রামের আমজাদ ওরফে টিক্কা প্রামানিকের ছেলে ইরান প্রামানিক (২২), মেঘনা (উত্তরপাড়া) গ্রামের রজব মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০), বাগমারা গ্রামের ফজলুল হক ওরফে ফজলু শেখের ছেলে মোঃ রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের মোঃ রাজু শেখের ছেলে মোঃ সুহান শেখ ওরফে সোহান (২৩)।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার সময় পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পাংশা থানা পুলিশ ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানার মামলার তদন্তে পাওয়া আসামী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন, বর্তমান সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ অন্তরঘাঁত মূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া যাচ্ছে। ধৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং বিগত সরকারের সময়ে অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
তিনি আরও জানান, ধৃতরা গত ০৭ নভেম্বর ভোরে পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সরকার বিরোধী অন্তর্ঘাত মূলক কার্যক্রমের জন্য একত্রিত হয়ে মিছিলে অংশগ্রহণ করে। গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম গত শনিবার সকালে নিজের মাকে সাথে নিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় শেখ হাসিনার মুক্তির দাবিতে একটি মিছিল করেছেন। এ সময় তার সঙ্গে ৫০ থেকে ৭০ জন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন