প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে কুষ্টিয়ার সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার পরিবার এবং আত্মীয়স্বজনদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বুধবার (৩ জুন) তিনি একটি বিবৃতিতে এই নিন্দা জানান।
জুবায়ের বলেন, ‘পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে গত ১ জুন সোমবার আসরের নামাজের সময় হাসাদাহ বাজারে যেভাবে একজন সংসদ সদস্যের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে, সেটি অত্যন্ত ন্যক্কারজনক এবং আইনশৃঙ্খলার চরম অবনতি প্রকাশ করে। এই হামলায় দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি এবং এমপি মহোদয়ের শালা আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন। এমনকি নারী সদস্যদের সঙ্গেও চরম অশোভন আচরণ এবং গালমন্দ করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘প্রকাশ্যে দিবালোকে ওই এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনসহ চিহ্নিত ব্যক্তিরা এই হামলা চালিয়ে সমাজ ও রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা করেছে। একজন জনপ্রতিনিধির পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা সহজেই অনুমেয়।’
অবিলম্বে এই হামলার মূল হোতা মোস্তাক, শাহরিয়ার ও রিমনসহ সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন