প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মঙ্গলবার তেহরান সফরে যাচ্ছেন বলে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে শান্তিচুক্তির মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, মুনিরের সঙ্গে আলোচনা হবে ‘চলমান দর-কষাকষি-সংশ্লিষ্ট বিষয়’ নিয়ে। তবে আলোচনার মূল ফোকাস থাকবে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার উপর।
বার্তা সংস্থা এএফপি তেহরান থেকে এই তথ্য প্রকাশ করেছে। হরমুজ প্রণালীর ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে মুনিরের সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য করেন, হরমুজ প্রণালীতে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। প্রণালীটি সাধারণত তেল ও গ্যাস পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়।
তবে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের পর ইরান সেখানে অবরোধ আরোপের চেষ্টা চালিয়েছে। যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। জুনে দেশটি একটি সমঝোতা স্মারক তৈরিতে সহায়তা করেছিল, কিন্তু ওই সমঝোতা বেশি দিন কার্যকর হয়নি।
তেহরান এখনো বিশ্বাস করে যে, যেকোনো শান্তিচুক্তির ভিত্তি হওয়া উচিত ওই সমঝোতা স্মারক। জুনের ওই সমঝোতার পর মুনিরের এটি হবে পঞ্চম সফর।
সেপ্টেম্বরের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানে আর কোনো হামলা চালায়নি। তবে দেশটিতে আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাকাই বলেন, ‘আমরা দিনরাত এই আশঙ্কার মধ্যেই রয়েছি। এখন কথা বলার সময়ও আবার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’
সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সফরের পর মুনিরের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন