প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাট, ৩ অক্টোবর, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার এমনভাবে খেলোয়াড় তৈরি করতে চায়, যাতে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুনামের সঙ্গে খেলতে পারে।
আজ দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আগামী ১০ অক্টোবর জেলা প্রশাসক কিশোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে এবং এতে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী জেলা শহর লালমনিরহাট আয়তনে ছোট হলেও খেলাধুলার মাঠের দিক থেকে সমৃদ্ধ। এখানে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার আরো সুযোগ তৈরি করা প্রয়োজন।
দেশের অনেক প্রতিভাবান খেলোয়াড় অর্থনৈতিক কারণে খেলাকে পেশা হিসেবে নিতে পারে না মন্তব্য করে তিনি বলেন, সরকার খেলোয়াড়দের জন্য এমন পরিবেশ তৈরি করতে চায়, যাতে তারা জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ভালো করতে পারে।
তিনি বলেন, দীর্ঘদিনের নানা কারণে তরুণ সমাজের একটি অংশ খেলাধুলার পরিবর্তে মাদকের দিকে ঝুঁকেছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপের মতো আয়োজনের মাধ্যমে দেশের খেলার মাঠগুলো আবারও প্রাণ ফিরে পেয়েছে।
মন্ত্রী আরো বলেন, বর্তমানে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বেড়েছে। ফুটবল, হাডুডু ও ক্রিকেটসহ জনপ্রিয় খেলাগুলোকে বিভিন্ন পর্যায়ে আরো এগিয়ে নেওয়া হবে। খেলোয়াড় ও ক্রীড়া ক্লাবগুলোকে সহযোগিতা ও উৎসাহ দেওয়া হচ্ছে, যাতে ক্লাবগুলোর মাধ্যমে তরুণ সমাজ মাদক ছেড়ে মাঠে ফিরে আসে।
পরিদর্শনকালে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলা, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন