প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে পুষ্পস্তবক অর্পণ, ভূমিহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ এবং পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ জুন (রবিবার) সকাল ১০টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকার পার্টির অস্থায়ী কার্যালয়ে ভূমিহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হবে। কর্মসূচিতে জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেবেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জানায়, ২০০৪ সালে সাইফুল হকের নেতৃত্বে দলটি প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভের পর ‘কোদাল’ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে দলটি। পরবর্তীতে বিভিন্ন সময় নির্বাচনী ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তেল-গ্যাস-সুন্দরবন রক্ষা আন্দোলন, শ্রমিক-কৃষক আন্দোলন, নারী ও সাংস্কৃতিক আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে দলটি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এছাড়া ভোটাধিকার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতান্ত্রিক সংস্কারের দাবিতে পরিচালিত আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তির সংগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভবিষ্যতেও আপসহীন ভূমিকা পালন করবে। তিনি দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন