প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের তৈরি পোশাক খাত বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। এর পেছনে চারটি মূল কারণ চিহ্নিত করা হয়েছে। এই কারণগুলো হলো বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা।
এছাড়া, দেশের পোশাক রপ্তানি বিশেষভাবে দুটি অঞ্চলে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় কেন্দ্রীভূত হয়ে পড়ায় এই চ্যালেঞ্জের মাত্রা আরও বেড়ে গেছে। ইতোমধ্যে ওই দুই অঞ্চলে পণ্য রপ্তানির চালান কমে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিবেদনে পোশাক খাতের এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যদিও পোশাক রপ্তানিতে ভবিষ্যতে চ্যালেঞ্জ থাকবে, তবে স্বল্পমেয়াদে এর রপ্তানির প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
তবে সাম্প্রতিক সময়ে পোশাক খাতে মজুরি বৃদ্ধির কারণে সৃষ্ট অস্থিরতার বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, প্রতিবেদনটি যখন অনুমোদনের জন্য জমা দেওয়া হয়, তখন মজুরি বৃদ্ধির কারণে অস্থিরতার বিষয়টি ছিল না। এজন্য এই বিষয়টি প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রতিবেদনে দেখা যায়, দেশের পোশাক রপ্তানির বাজার প্রধানত দুটি বাজারে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে। ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে পোশাক রপ্তানি কেন্দ্রীভূত হয়ে পড়েছে। যদিও এই দুই অঞ্চলে রপ্তানি কমেছে, তবুও এর সার্বিক রপ্তানি আয় নেতিবাচক প্রভাব ফেলছে।
এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রতিবেদনে ভবিষ্যতে রপ্তানি করার ক্ষেত্রে বৈচিত্র্য আনার সুপারিশ করা হয়েছে। নতুন বাজার খুঁজে বের করার পাশাপাশি উৎপাদিত পণ্যের মূল্য সংযোজনের হার বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। উৎপাদনশীলতা বাড়িয়ে উৎপাদন ব্যয় কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
এতে আরও বলা হয়েছে, পোশাক খাতের রপ্তানির প্রবৃদ্ধি বজায় রাখতে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং তৈরি পোশাক শিল্পের সহনশীলতা শক্তিশালী করতে আলোচ্য পদক্ষেপগুলো এখন সময়োপযোগী।
প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরে পোশাক খাতে রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। তবে এই শিল্পের কাঁচামাল আমদানি হ্রাস পেয়েছে। এর একটি কারণ হলো দেশেই কাঁচামালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু পোশাক রপ্তানি থেকে কাঁচামাল আমদানি বাদ দিলে নিট আয় খুব বেশি উন্নতি করছে না। গত কয়েক বছর ধরে একই হারে রয়ে গেছে। এক হাজার ডলার রপ্তানি আয় হলে ৪০০ ডলার চলে যাচ্ছে কাঁচামাল আমদানি খাতে। নিট রপ্তানি আয় ৬০০ ডলারের মতো রয়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে দেশের মোট পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে এক হাজার ৫৫ কোটি ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্রে এককভাবে রপ্তানি হয়েছে ২২১ কোটি ডলার এবং কানাডাতে ৩৫ কোটি ডলার। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ১২৯ কোটি ডলার, জার্মানিতে ১১২ কোটি ডলার, ফ্রান্সে ৪৫ কোটি ডলার, স্পেনে ১১৪ কোটি ডলার, ইতালিতে ৩২ কোটি ডলার এবং নেদারল্যান্ডসে ৬০ কোটি ডলার রপ্তানি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন