প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল বিজিবি কর্তৃক উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা এবং বিজিবির যৌথ উদ্যোগে এ অভিযানে অংশ নেয়া হয়।
বিজিবি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় ৭টি বাড়িতে অভিযান পরিচালনা করে এসব সার ও তেল উদ্ধার করতে সক্ষম হন তারা। তবে অভিযান চলাকালীন জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এতে উদ্ধার করা সার এবং তেল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্তে চোরাচালান, মাদক এবং সার পাচার রোধের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন