প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর পুলিশ চাঁদ আলী (৫০) নামের এক ভ্যান চালকের অর্ধগলিত ও মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের নিকট কোটচাঁদপুর সড়কের পাশে তার মরদেহটি পাওয়া যায়।
নিহত চাঁদ আলী হাসাদাহ গ্রামের মৃত জোনাব আলীর পুত্র ছিলেন। তিনি পেশায় ভ্যান চালক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চাঁদ আলী ব্যাটারি চালিত ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি বাড়িতে ফেরেননি, ফলে তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
সোমবার সকালে শাহাপুর পুলিশ ক্যাম্পের কাছে কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মাথাবিহীন অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামতের মাধ্যমে মরদেহটি চাঁদ আলীর বলে শনাক্ত করে তার পরিবার।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন