প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের হামলার ফলে ওমান উপসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার ‘এম/টি কায়লো’ ডুবে গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক ইউনিট সেন্টকম ট্যাংকারটি ডুবে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সেনারা ‘কায়লো’সহ তিনটি ট্যাংকারে হামলা চালায়। তারা জানায়, ইরানের বিপ্লবী গার্ড তাদের যুদ্ধজাহাজে হামলা করেছে। এর প্রতিক্রিয়ায় ইরানের তেলবাহী ট্যাংকারটিকে টার্গেট করা হয়েছে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার পর ব্যাপক ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকম জানিয়েছে, ‘মার্কিন সামরিক বাহিনীর সেনাদের পেশাদারিত্ব ও নিখুঁততার কারণে (ইরানের) এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে। এটি সমুদ্রের নিচে থাকা ইরানের নৌবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটন ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস এবং তাদের বেশিরভাগ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করে আসছে।
সেন্টকম পুনরায় সেই দাবিটি পুনর্ব্যক্ত করেছে যে, তারা আগে ইরানের নৌবাহিনীর যেসব জাহাজকে ডুবিয়ে দিয়েছিল, সেগুলোর সঙ্গে নতুন করে এ ট্যাংকারটি যুক্ত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের তিনটি যুদ্ধজাহাজ এবং অনুমতিবিহীন রুটে চলায় হরমুজ প্রণালিতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের নতুন হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন