প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাকেরগঞ্জে সড়ক পার হওয়ার সময় দুই অটোরিকশার চাপায় আব্দুল মন্নান মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশাল-বরগুনা আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মন্নান মল্লিক গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৃত শামসুল হক মল্লিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মডেল মসজিদ এলাকায় সড়ক পার হচ্ছিলেন আব্দুল মন্নান। এ সময় দুটি অটোরিকশার চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, তার স্বামী সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে তিনি জানেন না কেন তিনি ওই এলাকায় গিয়েছিলেন।
দুর্ঘটনার পর পুলিশ একটি অটোরিকশা আটক করেছে। অন্যটি নিয়ে চালক পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একটি অটোরিকশা আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন