প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে জনগণের সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় ট্যাংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজির উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ৬, ৭ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের শত শত নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মুখ থেকে সরাসরি তাদের সমস্যার কথা শোনা এবং তা সমাধানের উদ্যোগ নেওয়া।
বৈঠকে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন জনদুর্ভোগের কথা তুলে ধরেন। তারা ক্ষতবিক্ষত ইটের সলিং রাস্তা দ্রুত পিচ ঢালাই, ট্যাংরাখালী স্কুল মাঠ বালু দিয়ে ভরাট করে খেলার উপযোগী করা এবং যুব সমাজকে মাদক থেকে রক্ষায় করার জন্য নিয়ামতি ইউনিয়নে বিভিন্ন খেলার মাঠগুলো সংস্কার করে খেলার উপযোগীতা করে গড়ে তোল।
বৈঠকে এক অসহায় বৃদ্ধ মহিলা তার সংসারের করুণ দুর্দশা ও চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানান। ওই বৃদ্ধ মহিলার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে শোনা হয়। এ সময় বাউল গানের মাধ্যমে সোহেল ফরাজির করা উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরা হয়।
পরে জনগণের সমস্যার জবাবে সোহেল ফরাজি বলেন, "আমি নিয়ামতি ইউনিয়নে কোটি টাকার কাজ করেছি। তিনবার চেয়ারম্যান হলেও এত টাকা তোলা সম্ভব নয়। আমি নিয়ামতির বাইরেও দুটো রাস্তার কাজ করে দিয়েছি, সেখানে আমার কোনো ভোট নেই। আমি ভোটের আশায় নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি।"
তিনি আরও বলেন, "আমি চেয়ারম্যান প্রার্থী হবো কিনা এখনো সিদ্ধান্ত নেইনি। একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে আমি সরকারি অর্থায়নে কাজ করেছি। সরকারি বরাদ্দ তো আপনারাও পেয়েছেন, তাহলে আপনাদের কাজ কোথায়?"
পরে তিনি ওই অসহায় বৃদ্ধ মহিলার চিকিৎসা সহায়তা, ক্ষতবিক্ষত রাস্তা সংস্কার এবং স্কুল মাঠ ভরাটের আশ্বাস দিয়ে আনন্দঘন পরিবেশে রাত ৮টায় উঠান বৈঠক শেষ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন