প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম শাহবাগ থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
আজ ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে স্যামসাং, ভিভো, রিয়েলমি, রেডমি, অপ্পো, টেকনো, ইনফিনিক্স, আইফোন, হুয়াওয়ে, অনারসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন অন্তর্ভুক্ত রয়েছে।
এতে আরও বলা হয়, হারানো বা চুরি হওয়া ফোনগুলোর তালিকায় শনাক্ত হলে, মালিকদের সংশ্লিষ্ট আদালতে মালিকানা প্রমাণসহ আবেদন করতে হবে। আদালতের আদেশ পাওয়ার পর, আদেশের কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ ফোনটি গ্রহণ করতে হবে।
এ বিষয়ে যোগাযোগের জন্য ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনজিল সিদ্দিকীর সঙ্গে ০১৬৭৬-২৭১৫২৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন