প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের ডাবল সেঞ্চুরি!
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। আজ শারজায় জিম্বাবুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টাডিওয়ানাশে মারুমানিকে আউট করে তিনি এই অনন্য কীর্তি গড়েন।
রশিদের এই অসাধারণ অর্জন এসেছে তার ১২০তম ম্যাচে। বর্তমানে তার বোলিং গড় ১৩.৯৬ এবং ওভারপ্রতি রান খরচ মাত্র ৬.১৩। তার ঝুলিতে রয়েছে দুটি ৫ উইকেটের কীর্তিও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হলেন আদিল রশিদ। ইংল্যান্ডের এই লেগ স্পিনার ১৫৩ ম্যাচ খেলে ১৭১ উইকেট নিয়েছেন।
হংকংয়ের এহসান খান ও নিউজিল্যান্ডের ইশ সোধি যৌথভাবে তিনে আছেন, দুজনের উইকেট সংখ্যা ১৬৫টি করে।
বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান; তার উইকেট সংখ্যা ১৬৩টি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন