প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে সচেতনতামূলক রোড শো ও প্রচারাভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দিবসটির প্রতিপাদ্য হলো—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দর এলাকার সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি, হ্যান্ডমাইকে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া, মোটরযান মালিক ও শ্রমিক, রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরাও এতে অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন