প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃহস্পতিবার ইউক্রেনের পাভলোগ্রাদ শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়া ও রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াতে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি তিন বছর বয়সী শিশু রয়েছে।
এ খবর জানায় কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি।
চার বছরের বেশি সময় ধরে যে যুদ্ধে চলছে, সেই যুদ্ধে চলতি গ্রীষ্মে বেসামরিক নাগরিকদের মৃত্যু সংখ্যা বেড়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, ২০২২ সালে রাশিয়ার হামলার প্রথম বছরের পর গত মাসটি ছিল সবচেয়ে বেশি প্রাণঘাতী।
এখনো যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় রয়েছে।
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গানঝা বলেন, ‘তিনজন নিহত হয়েছেন।’ তিনি পরে জানান, ‘১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি দুই বছর বয়সী মেয়েশিশুও রয়েছে।’ গানঝা বলেন, সব আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ব-মধ্যাঞ্চলীয় শহর পাভলোগ্রাদের যুদ্ধ-পূর্ব জনগণের সংখ্যা ছিল প্রায় এক লাখ। এই শহরটি যুদ্ধের সময় ধরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে।
রাশিয়ায় কর্মকর্তারা জানান, ভোরোনেজ শহরের উপকণ্ঠে একটি ইউক্রেনের ড্রোন একটি বাড়িতে আঘাত হেনে আগুন ধরিয়ে দিলে মোট তিন বছর বয়সী এক শিশুপুত্র নিহত হয়।
মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ভোরোনেজে ইউক্রেন নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে। পাল্টা হামলার অংশ হিসেবে কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে আরও গভীরে আঘাত হানছে।
আঞ্চলিক গভর্নর আলেক্সান্ডার গুসেভ জানান, শিশুটির বাবা-মা ‘বিভিন্ন ধরণের আঘাত’ পেয়েছেন।
এদিকে ক্রেমলিন-নিযুক্ত কর্মকর্তারা জানায়, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় রাতের বেলায় দুইজন নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে, আরও একজন নিহত হয়েছেন রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলায়। ইউক্রেন সীমান্তের এ অঞ্চলে হামলার ঘটনা প্রায় ঘটে।
ক্রেমলিন পূর্ব ইউক্রেনের পুরো অঞ্চল দখলের সর্বোচ্চ দাবির অবস্থান থেকে সরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংঘাত নিরসনের আলোচনা স্থবির হয়ে আছে।
জাতিসংঘ বুধবার জানিয়ে দেয়, চলতি বছরের প্রথম ছয় মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা ৩৭ শতাংশ বেড়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন