প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় আসল সত্য উদঘাটনের দাবি জানিয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রাওয়ার নেতারা।
দুপুরের পর সেখান থেকে বেরিয়ে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম জানান, তারা তাহসিফের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি এ ঘটনায় করণীয় সম্পর্কে তাদের কোনো সহায়তা প্রয়োজন কি-না, তা জানতে চাওয়া হয়েছে।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে কথোপকথনের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এই পরিস্থিতিতে পরিবারের অনেক কিছু করার থাকলেও হয়তো তারা তা করতে পারছেন না। আমরা তার কাছে জানতে চেয়েছি, কী কী করা সম্ভব, এবং আমরা কী ধরনের সহায়তা দিতে পারি। তিনি আমাদের জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এ ঘটনার অনুসন্ধান করছে। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছেন।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসারদের কাছে তাহসিফের মৃত্যুকে দুঃখজনক বলে মন্তব্য করেন সাবেক এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, "আমরা আশা করি খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদঘাটন করবেন এবং তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।" দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সকল সদস্য আশা করছে, অতি সত্বর সত্য উদঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
একইসঙ্গে রাওয়ার পক্ষ থেকে তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন