প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২৬ : হবিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৮ হাজার ৬৬৯ জন শিশু-কিশোর অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে। এবার তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবলসহ মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বেলা ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, নিবন্ধনকারীদের মধ্যে বালক ১০ হাজার ৫৩৯ জন এবং বালিকা ৮ হাজার ১৩০ জন। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা ও হবিগঞ্জ পৌরসভা থেকে এসব প্রতিযোগী অংশগ্রহণ করছে। এবারের প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রতিযোগিতা উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয়—এই চারটি স্তরে অনুষ্ঠিত হবে। আগামী ৫ নভেম্বর থেকে উপজেলা ও পৌরসভা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য প্রাইজমানি, ট্রফি ও মেডেলের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপি’তে প্রশিক্ষণের সুযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাড. গুলজার খানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন