প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আবার শুরু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পূর্বের মতো গ্যাস সরবরাহের কার্যক্রম পুনরায় শুরু হয়।
পেট্রোবাংলার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর দুপুর ১টা থেকে রিগ্যাসিফিকেশন কার্যক্রম আবার শুরু করা হয়েছে। বর্তমানে দুইটি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে পূর্বের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে পেট্রোবাংলার পক্ষ থেকে।
এর আগে পেট্রোবাংলা গত ১ নভেম্বর জানায়, সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
গত বছরের ডিসেম্বর মাসেও এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন