প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও স্টেশনে যাত্রাবিরতি করে ময়মনসিংহের দিকে যাওয়ার সময় উপজেলার মাইজহটি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও স্টেশনে যাত্রাবিরতি করার পর মাইজহাটি বটতলা এলাকায় পৌঁছালে ট্রেনের ‘থ’ বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রেনে থাকা সংশ্লিষ্টরা বিচ্ছিন্ন হওয়া সংযোগ পুনরায় স্থাপন করতে সক্ষম হন, ফলে ট্রেনের চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ‘সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি থামিয়ে দেয় এবং পেছনে নিয়ে যায়। পরে ট্রেনের লোকোমাস্টার, পরিচালক ও রেল কর্মীদের প্রচেষ্টায় সোয়া ১১টার দিকে ট্রেনের বিচ্ছিন্ন দুই বগি পুনরায় সংযুক্ত করে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন