প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়া-১ আসনের সরকার দলের এমপি রেজা আহম্মেদ মসজিদ ও মাদ্রাসায় রাজনীতি বন্ধের দাবি তুলেছেন। তিনি এ জন্য আইন প্রণয়নেরও দাবি জানান।
সোমবার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
রেজা আহমেদ বলেন, "আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদের নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে।" তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন আইন পাশ করার জন্য যেন কোনো মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা না যায়।
তিনি আরও বলেন, "প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনো হলরুমে বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা আমরা কর্মী সভা করি, জনসভা করি, মিটিং করি। তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সাথে সবাই একমত কিনা জানি না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন