প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের গহিনে ডাকাতির উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেয়েছে। অভিযানের ফলে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের দাবি, সুন্দরবনের একটি ডাকাতদল এই অস্ত্র ও গোলাবারুদ গোপনে লুকিয়ে রেখেছিল ডাকাতির উদ্দেশ্যে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান শুরু করেন।
অভিযান চলাকালে বনের গহিনে তল্লাশি করে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার এবং চারটি একনলা বন্দুকের পাইপ উদ্ধার করা হয়। এছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেটও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এসব অভিযানের ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শরবতখালী খাল এলাকায় অস্ত্র উদ্ধারের জন্য অভিযানটি পরিচালিত হয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িত ডাকাতদলকে শনাক্ত করার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তাদের আটকের লক্ষ্যে কার্যক্রম চলমান। সুন্দরবনের সংশ্লিষ্ট এলাকায় কোস্ট গার্ডের টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, "সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন