প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও সামরিক উত্তেজনা ব্যাপক আকার ধারণ করেছে। দেশটির প্রতিরক্ষা সূত্রের দাবি অনুযায়ী, পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর হামলায় আফগান তালেবানের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন। গুলিপাক-আফগান সীমান্তবর্তী গুলেস্তান এলাকায় দুই পক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার আফগানিস্তানের অভ্যন্তরে অন্তত ১০টি স্থানে পাকিস্তান সেনাবাহিনী বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি, আফগানিস্তান থেকে পরিচালিত ড্রোন অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় তারা এসব হামলা করেছেন, যা তালেবানদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে।
অন্যদিকে, তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাক বিমান বাহিনী কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে হামলা চালিয়েছে। আফগান পক্ষের দাবি, এই হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে, আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানি সীমানায় ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার করে কাবুল একে পাকিস্তানের "অভ্যন্তরীণ ব্যর্থতা" হিসেবে উল্লেখ করেছে। আফগান সরকারের পক্ষ থেকে এই বিমান হামলার "উপযুক্ত জবাব" দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগান সীমান্ত ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এই অভিযোগগুলো বারবার অস্বীকার করে আসছে। সাম্প্রতিক এই হামলা ও সীমান্ত সংঘর্ষের কারণে চীন, তুরস্ক, কাতার এবং সৌদি আরবের মধ্যস্থতায় গড়ে ওঠা শান্তি প্রচেষ্টা মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন