প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দাউদকান্দিতে প্রায় দেড় লাখ পিস ভারতীয় নিষিদ্ধ ‘কোরাজু’ ট্যাবলেটসহ দুই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
একইদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের চাপুর (দেব বাড়ি) এলাকার সুখেন দেবের ছেলে সঞ্জিত দেব (৪৫) এবং নারায়ণ দেবনাথের ছেলে বাবুল দেবনাথ (৪৭)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে সঞ্জিত দেব ও বাবুল দেবনাথের কাছ থেকে ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওষুধের আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন