প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার একেবারেই ভিন্ন লুকে হাজির হয়েছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ ‘দ্য রেভল্যুশনারিজ’-এ তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
নিখিল আদভানি পরিচালিত এই সিরিজটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) ওটিটিতে মুক্তি পেয়েছে।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, তাঁদের আদর্শ, সাহস ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই পিরিয়ড ড্রামা। সিরিজটির মূল কাহিনি চার বিপ্লবীকে কেন্দ্র করে এগিয়েছে। এতে পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ আরও অনেকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। জেনারেল ডায়ারের চরিত্রে অভিনয় করেছেন জেসন শাহ।
সিরিজটির মুক্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন পাওলি দাম। ছবিগুলোতে ‘দ্য রেভল্যুশনারিজ’-এর সেটের নেপথ্যের নানা দৃশ্য উঠে এসেছে। অভিনেত্রীর নতুন লুক ও চরিত্রও দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ‘দ্য রেভল্যুশনারিজ’-এর অন্যতম আকর্ষণ এর ব্যতিক্রমী কাস্টিং। রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রয়েছেন রোহিত সরফ। প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা গেছে প্রতিভা রান্তাকে। কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পীরজাদা।
ঐতিহাসিক সময়ের আবহে পাওলি দামের নতুন রূপ ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তৈরি করেছে। এবার পর্দায় তাঁর অভিনয় ও চরিত্রায়ণ কতটা চমক দেখাতে পারে, সেটিই দেখার অপেক্ষা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন