প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন যুক্তরাষ্ট্র সফরের প্রেক্ষাপটে নাটকীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। নিউইয়র্কে পৌঁছানোর সাথে সাথে আইনি ও প্রশাসনিক জটিলতা তাকে ঘিরে ধরেছে। এই কারণে, সিদ্ধান্ত পরিবর্তন করে নিউইয়র্কের ঐতিহ্যবাহী জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে না রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ যা তাকে বহন করছে।
ইসরায়েলি জনপ্রিয় দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার নেতানিয়াহুর বহনকারী ভিআইপি বিমানটি নিউইয়র্কে অবতরণ না করে পার্শ্ববর্তী রাজ্য নিউজার্সির একটি বিমানবন্দরে নামতে পারে।
কেন এই আকস্মিক পথবদল?
নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির কঠোর অবস্থান এবং একাধিক উদ্বেগের কারণে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে গাজা হত্যাকাণ্ডের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মেয়র মামদানি বারবার সতর্ক করেছেন যে, নেতানিয়াহু নিউইয়র্কে পা রাখলেই তার বিরুদ্ধে গ্রেফতারি আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া, বিমানটি বিমানবন্দরে পার্কিং করার বিষয়ে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন 'সমন্বয়হীনতা' দেখা দিয়েছে। ইসরাইলি গোয়েন্দা ও সফরসঙ্গীদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, মেয়র মামদানি বিমানটিকে জেএফকে বিমানবন্দরে অবতরণের পর দ্রুত রানওয়ে ছেড়ে যাওয়ার নির্দেশ দিতে পারেন। এই পরিস্থিতি এড়াতে, বর্তমানে নিউজার্সির কোনো সামরিক ঘাঁটি অথবা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ‘উইং অব জায়ন’ অবতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নেতানিয়াহু নিউইয়র্কে রাত কাটাবেন না, সফর সংক্ষিপ্ত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানা যায়, মার্কিন মুলুকে সাধারণ মানুষের ক্ষোভ ও বিশাল বিক্ষোভের আশঙ্কায় ইসরাইলি প্রধানমন্ত্রী সতর্ক অবস্থান নিয়েছেন। নিউইয়র্কে অবস্থানের সময়সীমা তিনি অনেকটাই কমিয়ে এনেছেন। বিক্ষোভকারীদের তোপ থেকে বাঁচতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, নিউইয়র্কে রাত কাটাবেন না। সফরসূচি এতটাই সংক্ষিপ্ত করা হয়েছে যে, কাজ শেষ করেই তিনি দ্রুত প্রস্থান করবেন।
বাতিল মাস্কের সঙ্গে হাই-প্রোফাইল বৈঠক।
নিউইয়র্কের কর্মসূচি ছাড়াও, নেতানিয়াহুর বহুল আলোচিত টেক্সাস সফরও ভেস্তে গেছে। সেখানে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে তার একটি পূর্বনির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেটিও বাতিল করা হয়েছে।
এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘ যাত্রাপথে বিমানে জ্বালানি নেওয়ার বিরতি এবং মার্কিন পক্ষের সঙ্গে শেষ মুহূর্তের সমন্বয় জটিলতার কারণে মাস্কের সঙ্গে বৈঠকটি শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন