প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে সিঁড়ির নিচে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই পুরুষের বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১ নভেম্বর) রাত ৭টার দিকে হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সিঁড়ির নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি ঘুমন্ত অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, ওয়ার্ড বয়রা সেখান থেকে মরদেহটি উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এক ওয়ার্ড বয় জানিয়েছেন, অসুস্থ অবস্থায় লোকটি ওয়ার্ডের বাইরে সিঁড়ির নিচে ঘুমিয়ে থাকা অবস্থায় মারা গেছেন। তবে ওই স্থানে তিনি কখন এসেছিলেন, তা জানা যায়নি। মাঝে-মধ্যে ওই স্থানে ভবঘুরে প্রকৃতির লোক এসে ঘুমিয়ে থাকে এবং পরে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, লাশটি মর্গে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন