প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় বিশেষ কাওয়ালির আসর বসছে কিংবদন্তি সুফি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের সংগীত ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। ‘ইশক-এ-নুসরাত’ শিরোনামের এই আয়োজনের মধ্যে কাওয়ালি পরিবেশনার পাশাপাশি সুফি নৃত্য, ফটো গ্যালারি ও বিশেষ প্রদর্শনী থাকবে।
আগামী ৭ নভেম্বর রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটরিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজন করছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।
আয়োজকদের মতে, অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ এবং দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’ কাওয়ালি পরিবেশন করবে। এছাড়া ‘এইচইউ সুফি ট্রুপ’ সুফি নৃত্য পরিবেশন করবে। নুসরাত ফতেহ আলী খানের জীবন ও সংগীতের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন থাকবে। পুরো আয়োজনস্থল সুফি ভাবনায় সাজানো হবে।
ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাকিব হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ইশক-এ-নুসরাত শুধুমাত্র একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর সংগীতের চিরন্তন আবেদন উদ্যাপনের একটি বিশেষ উদ্যোগ।’
আয়োজকেরা জানিয়েছেন, ৭ নভেম্বর বিকেল সাড়ে চারটায় দর্শনার্থীদের জন্য অডিটরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। মূল অনুষ্ঠান সন্ধ্যা ছয়টায় শুরু হবে এবং রাত ১০টা পর্যন্ত চলবে। পরিবার নিয়ে অনুষ্ঠান উপভোগের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে এবং পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে।
সীমিত আসনের এই অনুষ্ঠানে প্রবেশের টিকিটের দাম ৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন