প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন মন্তব্য করেছেন, দেশের বর্তমান দুর্দশা-দুর্দিনে বিএনপিই জাতির পথের দিশা। তিনি উল্লেখ করেছেন, অতীতে দেশের যেকোনো সংকটের সময় বিএনপি পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
বাগাতিপাড়া উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমীন বলেন, দেশের জনগণের ওপর যখনই দুর্দশা নেমে এসেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে, তখন বিএনপি দেশ ও মানুষের জন্য পথের দিশা হয়ে উঠেছে। বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর শাহাদাতের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন। বর্তমানে তাঁদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতৃত্বে রয়েছেন এবং দল ও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, "আমরা দলের নীতি ও আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ, প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ধারণ করে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।"
ফারজানা শারমীন আরও বলেন, দেশের সবচেয়ে সংকটময় সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা, বিদ্যুৎ, গ্যাস, তেল, দুর্নীতি ও মাদক সমস্যার সমাধান করতে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমরা কাজ করছি।"
তিনি বলেন, "ভবিষ্যৎ বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সবার জন্যে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ-এই চারটি স্লোগান ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।" তিনি সকলের সহযোগিতা, ঐক্য ও সহমর্মিতার আহ্বান জানান।
ফারজানা শারমীন আরও বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দের দিনে আমাদের মনে রক্তক্ষরণ হচ্ছে। তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে আপসহীন এই নেত্রীকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও আমাদের মাঝে নেই। আমাদের এই হৃদয়ের রক্তক্ষরণের শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।"
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী প্রমুখ।
প্রতিমন্ত্রী পরে বাগাতিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীকে অনুদানের চেক প্রদান করেন।
তিনি দুপুরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সাত ব্যক্তিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক প্রদান করেন।
বিকেলে প্রতিমন্ত্রী লালপুরে শ্রী সুন্দরী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন